× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

সিঁথিতে সিঁদুর দেওয়ায় তীব্র সমালোচনার মুখে আনুশকা

admin
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

বিনোদন ডেস্কঃ সিথিতে সিঁদুর দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন আনুশকা শর্মা। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত রিসেপশনে আনুশকাকে কপাল পর্যন্ত সিঁদুর পরতে দেখা যায়। সেই ছবি নেটে ভাইরাল হওয়ার পর থেকেই নারীবাদীরা ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রীর ওপর।

সিঁদুর ব্যবহার করে পিতৃতন্ত্রকেই স্বীকৃতি দিয়েছেন আনুশকা, এমনটাই মনে করছেন নারীবাদীরা। কপাল পর্যন্ত বিস্তৃত সিঁদুর দেখার পরে অনেকে আনুশকাকে তথাকথিত ‘নারীবাদ-বিরোধী’ বলে মন্তব্য করেছেন। এক নারী মন্তব্য করেছেন, আনুশকা যে বিবাহিতা তা প্রমাণ করার জন্য কপাল পর্যন্ত সিঁদুর ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিয়ে নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে।

বিজেপি নেতা কোহলিকে ‘দেশপ্রেমিক নয়’ বলে মন্তব্য করেছিলেন। এত দিন আনুশকা সমালোচনার কেন্দ্রে ছিলেন না। সিঁথিতে সিঁদুর ব্যবহার করে এবার বিতর্কে বলিউডি নায়িকা। তবে নারীবাদীরা আনুশকাকে নিয়ে মন্তব্য করলেও, নায়িকা অবশ্য এর উত্তরে একটি শব্দও ব্যবহার করেননি।


এ ক্যটাগরির আরো খবর..