× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সালমান সেই সুজির সঙ্গে দেখা করলেন

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ছোট শিশুদের সঙ্গে সালমান খানের সম্পর্ক বরাবরই খুব ভালো। কারণ শিশুদের ভীষণ পছন্দ করেন তিনি। অনেক সিনেমার সেটে শিশুদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে। শিশু ভক্ত যে সালমানের কাছে কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ আবারো দিলেন সালমান খান।

সুজির কথা মনে আছে? সালমানের বাজরাঙ্গি ভাইজান সিনেমা দেখে কেঁদেছিল যে শিশুটি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি সালমানেরও। সেই শিশু ভক্তের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন এ অভিনেতা। সম্প্রতি সেই শিশু ভক্তের সঙ্গে দেখা করেছেন সালমান খান।

সালমান এখন দিল্লিতে তার সুলতান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একটি সূত্র জানিয়েছে, বাজরাঙ্গি ভাইজান সিনেমার সময় সিনেমা হলে সুজি নামের শিশুটির কান্নার ভিডিও দেখে সালমান খান বেশ আবেগআপ্লুত হয়ে পড়েছিলেন। এরপর তিনি সরাসরি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।

কিছুদিন আগে সালমানের সঙ্গে দেখা করতে মুম্বাই থেকে দিল্লি আসেন সুজি। এরপর সুলতান সিনেমার সেটে সালমানের সঙ্গে দেখা করেন। সালমান তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটান। সালমান তার বিখ্যাত ব্রেসলেটের একটি কপিও তাকে উপহার দেন।


এ ক্যটাগরির আরো খবর..