× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

সালমান বিয়ে করবেন ১৮ নভেম্বর

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: বিয়ে নিয়ে প্রায়ই সালমান খানকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস অ্যাগেইনস্ট অডস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সালমানকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন সানিয়া।

অনুষ্ঠানে এ টেনিস তারকা সালমান খানকে বলেন, ‘সবাই জানতে চান আপনি কবে বিয়ে করবেন?

প্রশ্ন শুনে কিছুটা লজ্জিত হয়ে সালমান উত্তর দেন, ‘১৮ নভেম্বর।’তিনি আরো বলেন, ‘হ্যাঁ, ১৮ নভেম্বর বিয়ে করব। তবে কোন ১৮ নভেম্বর তা জানা নেই। গত বিশ-পঁচিশ সাল থেকে নভেম্বরই চলছে। কিন্তু কোন বছরে এটি হবে তা জানা নেই।’

প্রসঙ্গত, সালমানের বাবা সেলিম খান এবং মা সালমার বিয়ে হয়েছিল ১৮ নভেম্বর। এছাড়া এ অভিনেতার বোন অর্পিতার বিয়েও দুই বছর আগে ১৮ নভেম্বরেই হয়েছিল। তাই গুঞ্জন সালমান খানও বিয়ের দিন হিসেবে ১৮ নভেম্বরকেই বেছে নিবেন।

ব্যাচেলর থাকা নিয়ে কারো কাছ থেকে অভিযোগ শুনতে হয় কিনা জানতে চাইলে বাজরাঙ্গি ভাইজান খ্যাত এ তারকা সানিয়াকে বলেন, ‘আমি কয়েকজনকে চিনি যারা অভিযোগ করেন। আপনি ভাবতেও পারবেন না কতটা চাপ দেওয়া হয়।’

এরপর অভিযোগকারীদের নাম প্রকাশ করে সালমান বলেন, ‘আমি আমার মা এবং বোনদের কথা বলছি। তারা চায় আমি বিয়ে করি।’

দেখা যাক সুলতান খ্যাত এ তারকা শেষ পর্যন্ত তার পরিবারের ইচ্ছা পূরণ করেন কিনা। আর কাকে বিয়ে করে সালমান তার ব্যাচলর তকমাটা মুছে ফেলবেন তা দেখতেও মুখিয়ে তার ভক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..