× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

সালথায় ২ শিক্ষক-৭ পরীক্ষার্থী বহিস্কার

admin
হালনাগাদ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় এস.এস.সির গণিত পরীক্ষা চলাকালীন সময় ২ শিক্ষক ও ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

আজ শনিবার উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদেরকে বহিস্কার করেন।

উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে জানা যায়, এস.এস.সি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণকালে দায়িত্ব অবহেলার কারণে ঐ স্কুলের শিক্ষক নুরুল আমীন ও অঞ্জলী বিশ্বাসকে বহিস্কার করেন। একই কেন্দ্রে নকল করার অপরাধে ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী হোসাইন খান, কাগদি-মুরাটিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মহিউদ্দীন শেখ ও রাজু সর্দারকে বহিস্কার করা হয়।

এছাড়াও উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শণকালে সালথা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী রুবেল খান, সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী গৌতম সরকার, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী জিহাদ হোসেন ও রাজিব মোল্যাকে নকল করার অপরাধে বহিস্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান সাংবাদিকদের বলেন, এস.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব অবহেলার কারণে ২ শিক্ষক ও নকল করার অপরাধে ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্রে নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..