× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

সালথায় মায়ের লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে সুমাইয়া

admin
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় মায়ের লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হলেন সুমাইয়া আক্তার নামে এক এস.এস.সি পরীক্ষার্থী। মায়ের মৃত্যুর শোকে চোখে অশ্রু নিয়ে সোমবার উপজেলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। বার বার সে নিজেকে হারিয়ে ফেললেও সহপাঠি ও কেন্দ্র সচিবদের সহযোগিতায় ঐ ছাত্রী পরীক্ষা দিচ্ছেন।

এঘটনায় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রীর মায়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরার পর এক হাতে চোখ মুছতে ও অন্য হাত দিয়ে খাতায় উত্তরপত্র লেখতে দেখা যায়। সংবাদ পেয়ে সংশ্লিষ্ট পরীক্ষার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান পরীক্ষা কেন্দ্রে ছুটে গিয়ে ঐ শিক্ষার্থীকে শান্তনা দেন। এসময় আবেগ ঘন মুহুর্ত ছড়িয়ে পড়ে ঐ কক্ষে। সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, এস.এস.সি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার জেলার সদর উপজেলার কানাইপুর গ্রামের মো. সহিদ মোল্যার মেয়ে। সুমাইয়া সালথা উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। উপজেলা মৎস্য কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অফিসার সৈকত মল্লিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের সাংবাদিকদের জানান, রবিবার রাতে সন্তান প্রসব করার সময় ঢাকার একটি হাসপাতালে সুমাইয়ার মা মারা যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সুমাইয়ার মায়ের লাশ বাড়িতে এসে পৌছায়। মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেন সুমাইয়া। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান খান বলেন, সকাল ১১ টায় সুমাইয়ার মায়ের লাশ দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..