× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় দুইদিনব্যাপী সাহিত্য ও বই মেলার সমাপনী 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
সাহিত্য ও বই মেলার সমাপনী 

ফরিদপুরের সালথায় দুইদিনব্যাপী সাহিত্য ও বই মেলা ২০২৩ইং এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সাহিত্য ও বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শেখ সাদিক প্রমুখ। এছাড়াও জেলা- উপজেলার  বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যক্তিবর্গসহ বিভিন্ন শেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন,   সালথা নগরকান্দার মাটিতে কোন প্রকার ঢাল, শরকি কাইজ্জা মারামারি থাকবে না। সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের আবহমান সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..