× Banner
সর্বশেষ
আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সালথায় অটিজম বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০১৯

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের সালথায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এ্যাকাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের উদ্বোধণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা।

অটিজম বিষয়ে প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়েরের সঞ্চালনায় সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন, বোয়ালমারী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ আব্দুল কাইয়ুম ও সরকারী রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ মহিবুল্লাহ। এসময় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

ওয়ার্কশপে অটিজম শিশুদের চিহ্নিত করা, এদের অবহেলা না করে স্বাভাবিক ব্যবহারের মধ্যেদিয়ে লুকিয়ে থাকা প্রতিভা বের করে কাজে লাগানো। বিভিন্ন স্তরে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত শিশুদের অধিকার আদায়ে সহযোগিতা করার পরামর্শসহ সমাজে অটিজম বিষয়ে কুপ্রথা বিলুপ্ত করে তাদের স্বাভাবিক জীবন-যাপনে সুযোগ সৃষ্টির লক্ষে বিষদ আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..