সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুস সোবহান মোল্যা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে পরিষদে বরণ করে নেন।
এসময় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় স্থানীয় গন্যমান্য বাক্তি উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান ইশারত হোসেন সাংবাদিকদের বলেন, আমি ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ইউনিয়নের কোন নাগরিক যাতে সেবা বঞ্চিত না হয় সেদিকে আমার কঠোর ভুমিকা থাকবে।