× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথার মাঝারদিয়ায় লাবু চৌধুরীর নির্বাচনী সভায় জনতার ঢল  

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
লাবু চৌধুরীর নির্বাচনী সভায় জনতার ঢল  

আসন্ন ৫ নভেম্বরের ফরিদপুর-২, আসনের উপনির্বাচন সামনে রেখে প্রচারনার শেষ সময়ে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে।
মঙ্গলবার (১ নভেম্বর ) দুপুরে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে কাগদী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নৌকার পক্ষে মিছিল নিয়ে জনসভা স্থলে যোগদান করেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আফছার উদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে সভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় উপজেলা  আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠণিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, মাহবুব হোসেন, সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী, ইউপি সদস্য হাবিবুর রহমানসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..