× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সারা বিশ্বে করোনার দৈনিক সংক্রমণের হিসাবে শীর্ষে ভারত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Corona-infections.jpg

দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ, গত ৪ দিনে নতুন সংক্রমিতের হিসাবে ভারত পিছনে ফেলে দিয়েছে বিশ্বের অন্য সব দেশকে।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৮ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একই সময়ে বিশ্বে সর্বাধিক।

এ নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার জনে। সংক্রমণের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৮১ জনের। করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটি আছে চতুর্থ স্থানে।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।

এসময় আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।


এ ক্যটাগরির আরো খবর..