× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

সারা দেশের ন্যায় মেহেরপুরে শুরু হয়েছে বই উৎসব

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (১-১-১৮):  সারা দেশের ন্যায় মেহেরপুরে শুরু হয়েছে বই উৎসব। সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে বই হাতে পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। বছরের শুরুতেই বই পাওয়ায় পরীক্ষার আগেই সিলেবাস শেষ করতে পারবে বলে জানায় তারা।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, আজকের মধ্যে জেলার সমস্ত বিদ্যালয়ে বই পৌঁছে যাবে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি। জেলায় ৪০ লক্ষ ৩ হাজার ৪১০ টি বই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে।

মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন সরকার। আসলে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর আর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেয়। কারণ এবারের পি.এস.সি ও জে.এস.সি পরিক্ষার ফলাফলে এ জেলা যশোর বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। অভিভাবকরাও সচেতন হয়েছে। এ সাফল্য ধরে রাখতে হবে। বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। বিএনপি-জামায়াত জোট আমলে টাকা দিয়েও বছরের মাঝামাঝি পর্যন্ত বই পেতনা শিক্ষার্থীরা। এখন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূলে বই তুলে দিচ্ছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..