× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

সারা দেশব্যাপী চলছে বই উৎসব

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার পহেলা জানুয়ারি দেশ জুড়ে  বই উৎসব পালিত হচ্ছে। ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই দিচ্ছে সরকার।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সকাল সাড়ে ১০ টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বই উৎসব কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন। খবর বাসস।

এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই বিতরণ করা হচ্ছে।

রাজধানীর কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব পালিত হচ্ছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎসবে উপস্থিত থাকবেন।

গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব কর্মসূচির উদ্বোধন করেন।

ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানিয়েছেন, সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বই উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০১৮ শিক্ষা বর্ষের শুরুতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ইবতেদায়ী, দাখিল, এসএসসি ভোকেশনাল,কারিগরি ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই ছাপানো, বাঁধাই করে জেলা উপজেলায় পাঠানো হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ৯৬৩ জন শিক্ষার্থীর জন্য ব্রেইল পদ্ধতির ৮ হাজার ৪০৫ কপি বই বিতরণ করা হবে।

তিনি জানান, ২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, গারো, সাদরি ও ত্রিপুরাদের জন্য ২৫ হাজার ৩৫৭ জন্য শিক্ষার্থীর মাঝে ৭৯ হাজার ৯৯২ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। এছাড়াও প্রাপ-প্রাথমিক স্তরে ৩২ হাজার ৯৪৯ শিক্ষার্থীর জন্য ৬৯ হাজার ২৮৪ কপি মাতৃভাষায় রচিত পাঠ্যপুস্তক মুদ্রণ করা হয়েছে। খবর বাসস।


এ ক্যটাগরির আরো খবর..