× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিআইডি

সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রমনীতি প্রণয়ন সম্ভব -শ্রম ও কর্মসংস্থান সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ জুন, ২০২৫
ন্যায্য শ্রমনীতি প্রণয়ন সম্ভব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, সামাজিক সংলাপের মাধ্যমে ন্যায্য শ্রমনীতি প্রণয়ন ও শ্রমিক-মালিক সমন্বয় জোরদার করা সম্ভব। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করতে সহায়তা করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক সংস্কার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংলাপ প্রক্রিয়া জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আজ ঢাকার সাভারের ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করার লক্ষ্যে মৌলিক ভিত্তি হিসেবে “ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ” এর তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক অবহিতকরণ কর্মশালা উদ্বোধনকালে এসব কথা বলেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়। ৩০ জনেরও বেশি সদস্য এই কর্মশালায় অংশ নিয়েছেন, যা ৩০ জুন পর্যন্ত চলবে।

শ্রমসচিব বলেন, এ কর্মশালার মাধ্যমে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (এনটিসিসি), তৈরি পোশাক ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদ (আরএমজি টিসিসি) এবং বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড (বিএমডব্লিউবি)-এর সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএলও’র প্রোগ্রাম ম্যানেজার নীরন রামজুথান, বিকেএমইএ’র পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিবৃন্দ, মলিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..