× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হবে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র

সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না। বলেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন কারছে। কোরআন হাদিসের বিধান সমাজে কায়েম করলে মানুষ আর মানবরচিত বিধানের দিকে ছুটবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এজন্য আমরা ৪১ দফা দিয়েছি। এখন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।

আওয়ামী লীগ সরকার গণেন্ত্রের বড় শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকার এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে, কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিনত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..