× Banner
সর্বশেষ
জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে – তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত শ্রদ্ধা হবে মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়: তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব – আইনমন্ত্রী কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী

সামদানী আইআরএফের সভাপতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) দুই বছরের জন্য (২০১৬-১৭) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের খবরের গোলাম সামদানী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ নেশনের গাযী আনোয়ারুল হক।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি নির্বাচিত হয়েছে।

কমিটির সহসভাপতি গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মাসুদ (মানব জমিন), অর্থ সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম (মানবকণ্ঠ), দফতর সম্পাদক আজিজুল হক পার্থ (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- জসিম উদ্দিন হারুন (ফিনান্সিয়াল এক্সপ্রেস), আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), সেলিম মালিক (একুশে টিভি), রেজাউল হক কৌশিক (ইত্তেফাক), শেখ শাফায়াত হোসেন (কালের কণ্ঠ), আলী রিয়াজ (বাংলাদেশ প্রতিদিন), মৌসুমী ইসলাম (যায়যায়দিন)।


এ ক্যটাগরির আরো খবর..