× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সাভারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০১৬

সাভার প্রতিনিধিঃ ঢাকা জেলার সাভার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাতে সাভারের সিঅ্যান্ডবি আনোয়ার জং-আশুলিয়া আঞ্চলিক সড়কের সরকারি পোলট্রি ফার্মের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম আমিনুর রহমান। তিনি আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিঅ্যান্ডবি এলাকার সরকারি পোলট্রি ফার্মের কোয়ার্টারে ভোটারদের কাছে ভোট চাইতে যান চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান ও তাঁর কর্মী শাজাহান ও রাসেল আহম্মেদ। এ সময় লাঠি নিয়ে তাঁদের ওপরে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা আমিনুর রহমানসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ তিনজনকে পিটিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..