× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয় নির্মানাধীন স্কুলের দেয়াল

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করা হয় নির্মানাধীন স্কুলের দেয়াল

মিষ্টি খাওয়ার জন্য দাবিকৃত টাকা না দেয়ায় নির্মানাধীন স্কুলের প্লাষ্টার করা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করেছে কতিপয় ব্যক্তি। পরবর্তীতে নিন্মমানের কাজ হচ্ছে বলে এলাকায় রটিয়ে দেওয়া হয়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের।

ধবার (১৯ নভেম্বর) দুপুরে স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, অতিসম্প্রতি লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। শুরু থেকেই নিয়মানুযায়ী নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার। তারা আরও জানিয়েছেন-গত দুইদিন পূর্বে কতিপয় যুবক স্কুলের প্লাষ্টারকরা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে নষ্ট করে। পরবর্তীতে তারা নিন্মমানের কাজ হচ্ছে বলে এলাকায় রটিয়ে দেয়।

স্কুল ভবন নির্মান কাজের ঠিকাদার মো. টিপু বলেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মানের কাজ শুরু করা হয়। ভবনে ঢালাইয়ের সময় উপজেলা প্রকৌশলী, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা অফিসকে অবহিত করে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢালাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন- কাজের শুরু থেকে স্থানীয় কয়েকজন যুবক তার শ্রমিকদের কাছে মিষ্টি খাওয়ার টাকা দাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় নির্মানাধীন ভবনের প্লাষ্টার করা দেয়াল লোহার সাবল দিয়ে খুঁচিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানিয়েছেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মানের জন্য শুরুতেই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। নিন্মমানের কোন নির্মান সামগ্রী থাকলে তা সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। দরপত্র অনুযায়ী কাজ না করলে বিল দেওয়া হবেনা। তিনি আরও বলেন, দেয়াল নষ্ট করার বিষয়টি শুনেছি। নষ্ট করা দেয়াল পূনরায় প্লাষ্টার করে দেয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..