× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

প্রদীপ কুমার সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
nawga sapahar

‘স্মাট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমি সেবা সপ্তা হের শুভ উদ্বোধন করা হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত স্মাট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগনকে সম্পৃক্ত করা, স্মাট ভূমি সেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করায় এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা জানান, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে ভূমি মন্ত্রণালয়। এসবের মধ্যে ই-নামজারি,অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন এবং ল্যান্ড ডাটা ব্যাংক। এসব ভূমিসেবা ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে।

এছাড়াও সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ডিজিটাল সেবাসমূহ/ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে পরামর্শ প্রদান করা হবে।

এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী, উপজেলার ৬ ইউনিয়নের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা সহ সেবা গৃহিতা জমির মালিকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..