× Banner
সর্বশেষ
বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সানি লিওন কেঁদে ফেললেন!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ক্যামেরা বন্ধ হতেই কেঁদে ফেললেন সানি লিওন। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার ঘটনার পর মিডিয়ার কাছে প্রকাশ করেছেন এই তথ্য।

সানির সাম্প্রতিক একটি সাক্ষাৎকার নিয়ে আপাতত সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গেই ড্যানিয়েল জানিয়েছেন, ‘‘আমি ওখানে ছিলাম না। ঘটনাটা কিছুই জানতাম না। ইন্টারভিউ শেষ হতেই সানি আমাকে ফোন করে সবটা জানায়। রাগে ও ঠিক মতো করে কথাও বলতে পারছিল না। শুধু এটুকু বলেছিল, তুমি ওখানে থাকলে ইন্টারভিউয়ের মাঝেই আমাকে বের করে নিয়ে আসতে। পরে কেঁদেও ফেলে।’’

ওই সাক্ষাৎকারে সানিকে প্রশ্ন করা হয়, ‘‘পর্নো তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়?’’ তার উত্তরে যথেষ্ট সংযত ছিলেন সানি। বলেন, ‘‘যা করেছি বেশ করেছি। আমি ও সব নিয়ে ভাবিই না। হয়তো কোনো একদিন বড় মাপের কোনো স্টারের সঙ্গে আমি কাজ করব। সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার অতীত নয়। তাই আমার পর্নো ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনো প্রভাব ফেলে না।’’

সানির স্পিরিটকে স্যালুট জানিয়ে ওই সাংবাদিককে অপেশাদার বলেছেন ড্যানিয়েল। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টা সানি যেভাবে সামলেছেন তা প্রশংসনীয়। ওই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সত্যিই কি এ ভাবে কারও অতীত নিয়ে খোঁচা দেওয়া সাংবাদমাধ্যমের কাজ? ক্যামেরার সামনে সানি লিওনকে বিব্রত করাই কি মূল উদ্দেশ্য ছিল? এর সঠিক উত্তর না মিললেও সানির পাশেই দাঁড়িয়ে ওই সাংবাদিককেই কাঠগড়ায় তুলেছেন বলিউডের একটা বড় অংশ। যদিও এর মধ্যে কেউ কেউ বলছেন, গোটা ব্যাপারটাই পাবলিসিটি স্টান্ট। নিজের পরের ছবি ‘মস্তিজাদে’র প্রচারের জন্যই নাকি এ সব করেছেন সানি!


এ ক্যটাগরির আরো খবর..