× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ চাঁদা আদায়ে সাত ডিবি পুলিশ বরখাস্ত

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা আদায় করায় অভিযুক্ত দুই দারোগা সহ সাত ডিবি পুলিশকে বরখাস্ত করেছেন পুলিশ সুপার।

ঢাকার কেরানীগঞ্জ কালিগঞ্জ এলাকায় তৈরি পোষাক এলাকা থেকে ব্যাবসায়ী সোহেলকে (৩০) দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলম মার্কেট থেকে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) দুপুরে সাদা পোষাকে মাইক্রো করে তুলে কেরানীগঞ্জ মডেল থানার বসিলা ব্রিজ নিয়ে যায়। বিকাল ৫টায় সোহেলকে চোখ মুখ বেধে ক্রোসফায়ারে ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তখন তৈরি পোষাক ব্যাবসায়ী প্রাণে বাজতে তার স্ত্রীকে ফোন সাড়ে চার লাখ টাকা ডিবি পুলিশকে দেয় এবং বাকি সাড়ে ৫ লাখ দুইনের মধ্যে দিবে দেয়ার অঙ্গীকার করে তিনি মুক্তি পান।

বৃহস্পতিবার দুপুরে ব্যাবসায়ী সমিতির সহযোগীতায় ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেনের অভিযুক্ত দুই দারোগা, গাড়িচালকসহ সাত ডিবি পুলিশের এসআই সৈয়দ মাহমুদুল ইসলাম, এসআই ফরহাদ আলী, কনস্টবল মো. রাজিব আহমেদ, মো. সুমন, মো. আব্দুর জব্বার, মো. রাসেল ও মো. মুজাম্মেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই অভিযুক্ত সাতজন ডিবিপুলিশকে বরখাস্ত করা হয়েছে। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণ (ডিবি)র অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আগামী সোমরাব এ অভিযোগে বাদী ও সাশ্লিষ্টদের সাক্ষাৎ গ্রহণের পর অভিযুক্ত ওই সাত ডিবি পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..