× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

পিআইডি

সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
শ্রমিকদের বকেয়া বেতন

মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে যেনো জনভোগান্তি সৃষ্টি না হয়। শ্রমিকদের বকেয়া বেতন ০৭(সাত) কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে নির্দেশনা প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৪তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত আলোচনা ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন।

তিনি বলেন,  তিনি আরো বলেন, প্রতিষ্ঠানে শ্রমিকদের কোন কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবেনা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পারিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রমপ্রতিমন্ত্রী বলেন, দেশ এবং বিশ্বের বর্তমান পরিস্থিত মাথায় রেখে কোনমতেই যেন শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয় তাই বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিগণ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কল-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহবান জানান। তাছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করার জন্য সরকারের নিকট আবেদন জানান।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ফজলে শামীম এহসান এবং টিটিসি এর সহ সভাপতি মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..