× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে খুচিয়ে স্ত্রীকে হত্যা

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
satkhira

সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জেরে লোহার শাবল দিয়ে খুচিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।
বুধবার সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। ঘাতক স্বামী মুজিবুর রহমান(৩৫) কলারোয়া সদরের গদখালী গ্রামের ইমান আলীর পুত্র। নিহত রানু বেগম(৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের কন্যা।
নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতো। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে লোহার শাবল দিয়ে বোন রানুর মাথায় খোচা মেরে পালিয়ে যায় মুজিবুর। এতে রানু চিৎকার করতে থাকলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।  ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..