× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ধর্মঘট

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
satkhira mats

সাতক্ষীরায় ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট করেছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ আগস্ট) সকালে ঘটিকায় সাতক্ষীরার নলতায় অবস্থিত মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে শিক্ষার্থীরা এই ধর্মঘট শুরু করেন।
 অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ জানিয়ে ৪ দফা দাবি উল্লেখ করে ব্যানার সহ শান্তিপূর্ণ ধর্মঘট পালন করেন তারা।
দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কোস কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ চাই, বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
নলতা ম্যাটস্ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যাটস্ প্রতিষ্ঠার পর থেকে ইন্টার্নশিপ চালু ছিল তবে সেটি বর্তমানে বন্ধ করা হয়েছে এটি আমাদের উপর অবিচার ছাড়া কিছুই নয়। পুনরায় ইন্টার্নশিপ সহ অন্য তিনটি দাবির সংশোধন চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাস বর্জন ও ধর্মঘট চালিয়ে যাব বলে হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, তারা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করেছে, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি ও সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত যাতে সমাধান নিশ্চিত করা যায় সেজন্য পরামর্শ দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..