× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিদের

রূপান্তর গোফরইম্প্যাক্ট কর্মসূচির উদ্যোগে শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত ৩১ জন নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের অগ্রগতি রিসোর্টে এ সমাপনী অনুষ্ঠান হয়। প্রশিক্ষণ আয়োজন করে রূপান্তর, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এবং কারিগরি সহযোগিতা প্রদান করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা।প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন,সমন্বিত পানি ব্যবস্থাপনা,কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নারী প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি।
এছাড়া প্রশিক্ষণে ইতিবাচক মনোভাব গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, নারী নেতৃত্বে ক্ষমতার মানচিত্র বিশ্লেষণ, স্থানীয় সরকার আইন এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যদের ক্ষমতা ও বিশেষ কার্যাবলী বিধিমালা ২০১৬ সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
আলোচকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউনিয়ন পরিষদের ভূমিকা, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নারী জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে জেন্ডার সংবেদনশীল কর্মপরিকল্পনা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, নারীদের স্থানীয় সরকার পরিচালনায় আরও এগিয়ে আসতে হবে। নিজেদের প্রমাণ করার এটাই উপযুক্ত সময়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্প বর্তমানে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..