× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সাঙ্গাকারার আক্ষেপ

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা ৪০৪টি  ওয়ানডে খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার জার্সি খুলে রাখেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। ব্যাট হাতে ১০৮.২০ গড়ে করেছেন ৫৪১ রান।

আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের নামি-দামী বোলারদের নাস্তানাবুদ করা সাঙ্গাকারা নাকি যুব বিশ্বকাপের জন্যে ‘যথেস্ট ভালো’ ছিলেন না! যুব বিশ্বকাপ খেলতে না পারার কিছুটা আক্ষেপ এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি!

সোমবার ২০১৬ বিশ্বকাপের সময়সূচি ঘোষণা অনুষ্ঠানে কুমার সাঙ্গাকারা উপস্থিত হয়ে বলেন, ‘ওই সময়ে আমি ‘যথেষ্ট ভালো’ ক্রিকেটার ছিলাম না বলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হয়নি। কিন্তু এ টুর্নামেন্টের গুরুত্ব আমি পুরো ক্যারিয়ারে বুঝেছি।’

যুব বিশ্বকাপের প্রয়োজনীয়তা তুলে ধরে শ্রীলঙ্কার এ গ্রেট ক্রিকেটার বলেন, ‘অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা অনেক ক্রিকেটারকে এখন সারাবিশ্বে খেলতে দেখছি। এটা দেখে খুব ভালো লাগছে যে তরুণ উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচিত করতে পারছে। আন্তর্জাতিক অঙ্গনের পরিবেশ ও পেশাদারিত্ব বুঝে উঠার জন্য তরুণদের এ ফরম্যাট অনেক উপকারে আসছে।’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ২২ গজের ক্রিজে ব্যাট হাতে এখনো চিরসবুজ কুমার সাঙ্গাকারা। বিপিএলের তৃতীয় আসরে ধারাবাহিকভাবে ভালো করছেন লঙ্কান এই ব্যাটিং স্তম্ভ। যদিও শেষ কয়েকটি ম্যাচে দলীয়ভাবে জ্বলে উঠতে না পরায় হোঁচট খেয়েছে তার দল ঢাকা ডায়নামাইটস।


এ ক্যটাগরির আরো খবর..