× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

সাগরিকায় সিরিজের প্রথম টেস্টটি খেলতে নেমেসে বাংলাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

প্রায় এক বছরের বিরতির পর আবার টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক অধিনায়ক মুমিনুল হক। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের চৌধুরী জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হয়েছে।

১১ মাসেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলতে নামায় এই ফরম্যাটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকছে ডমিঙ্গো বাহিনীর। ব্যাটিং নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন হেড কোচ। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও সাকিব খেলছেন। আর কন্ডিশন বিবেচনায় পেস অ্যাটাকের বদলে দল এখন স্পিননির্ভর।

পরিসংখ্যান বলছে, সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টও হারেনি বাংলাদেশ। সাদা পোশাকে দুই দলের দু’বারের মোকাবিলায় একটিতে টাইগাররা জিতেছে, আর অপরটি হয়েছে ড্র।

অন্যদিকে, বাজেভাবে ওয়ানডে সিরিজ শেষ করলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে তাদের বেশকিছু পরীক্ষিত ক্রিকেটার এই ফরম্যাটের জন্য তৈরি থাকায় নির্ভার কোচ ফিল সিমন্স। তার ওপর গেল বছর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ক্যারিবিয়ানরা। সেই দিক থেকে কিছুটা হলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে উইন্ডিজ।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজের দুই ম্যাচেই সহজে জিতেছিল বাংলাদেশ। তাই এবারও জয়ের জন্য আশাবাদী টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ঙ্ক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, শেন মোসলে, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..