× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সাকিবকে আইসিসির তিরস্কার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

কাজটা ভুল হয়ে গেছে—এটা বুঝতে পেরেছিলেন সঙ্গে সঙ্গেই। সে জন্যই মাঠের আম্পায়ারদের কাছে দ্রুতই ক্ষমা চেয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে আইসিসির তিরস্কারের হাত থেকে বাঁচাতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার।
গতকাল মিরপুরে ১৮তম ওভারে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন সাকিব। যে শটটা খেলতে চেয়েছিলেন, সেটি খেলতে না পেরেই নিজের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালের চাপের মুখে কেন ওই শট খেলতে গেলেন, নিজেই হয়তো তা মানতে পারছিলেন না।
হতাশা-ক্ষোভ যা-ই থাক, ক্রিকেট মাঠে এসব প্রকাশে একটু সংযতই হতে হয় খেলোয়াড়দের। কিন্তু সাকিব সংযত থাকতে না পেরে নিজের বিপদ ডেকে আনলেন নিজেই।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার আনন্দ-উৎসবের রেশ কাটতে না কাটতেই আজ সকালে সাকিবকে দাঁড়াতে হয়েছে ম্যাচ রেফারি জেফ ক্রো’র কাঠগড়ায়। সেখানে তাঁকে আইসিসির আচরণবিধির ২.১.৮ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় অভিযুক্ত হওয়ার শাস্তি ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা। নিজের দোষ স্বীকার করাতেই হয়তো জরিমানার হাত থেকে রেহাই পেয়েছেন সাকিব। তাঁকে তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..