× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

নিউজ ডেস্ক

সাংসদ কাজিম উদ্দিন ধনুকে সংবর্ধনা দিলো ভালুকা উপজেলা প্রেসক্লাব

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
সাংসদ কাজিম উদ্দিন ধনুকে সংবর্ধনা দিলো ভালুকা উপজেলা প্রেসক্লাব

রানা বর্মন,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকার জনদন্দিত সংসদ সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,ভালুকার উন্নয়নের রুপকার,তরুণ রাজনীতিবিদ,আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি,সফল মৎস্য চাষী হিসেবে জাতীয় মৎস্য স্বর্ণ পদকে ভুষিত হওয়ায় ভালুকা উপজেলা প্রেসক্লাব তাঁকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে।

সোমবার (২২ নভেম্বর) রাতে ভালুকা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নইম,পৌর আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী আব্দুর রহমান,এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানী দলের প্রধান মো : নজরুল ইসলাম,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মামুন শাহ সিদ্দিকী,ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো : কামরুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এতে বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি একুশে টেলিভিশনের ভালুকা উপজেলা প্রতিনিধি, এস এম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সদস্য বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ বলেন কর্মই মানুষকে তাদের উপরে উঠিয়ে দেয় তাই আমরা যে কাজই করিনা কেন সেটিকে গুরুত্ব সহকারে করতে হবে । কোন কাজকেই ছোট করে দেখা যাবেনা,আজকে আমাকে যে সংবর্ধনা প্রদান করা হচ্ছে, তা আমার কাজেরই একটি অংশ যদি আমি মনে করতাম আমি মাছের খাবার নিয়ে পুকুরে গেলে সম্মান কমে যাবে তাহলে আজ আমি এত বড় পদক পেতাম না । তাই আমি বলবো কাজ যত ছ্টোই হউক না কেন তাকে হেলা করা যাবেনা । এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে সাংবাদিকদের সরকারকে সহযোগিতা করে উপজেলা প্রেসক্লাবকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সফলতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..