× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

সাংবাদিক নির্যাতন ইসির সেই কর্মকর্তাকে অপসারণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক পেটনোর দায়ে এনআইডির উপ-প্রকল্প পরিচালক আবদুল বারীকে অপসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সচিব বলেন, বুধবার এনআইডি ভবনে সাংবাদিক নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটার প্রাথমিক তদন্ত করে উপ-প্রকল্প পরিচালক আবদুল বারিকে আমরা অপসারণ করেছি। তিনি আরও বলেন,জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অপসারণের বিষয়টি কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে। ওই কমকর্তা আজ অফিসেও আসেননি।

বুধবার সকালে আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প জাতীয় পরিচয়পত্র নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাম্যান রিপু আহমেদকে মারধর ও তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘সেবা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ ইসলামিক ফাউন্ডেশন ভবনে এ নির্বাচন কমিশনারের অবস্থানকালে সাংবাদিক লাঞ্ছণার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এ নির্বাচন কমিশনার। এদের প্রবীর সিকদারের মতো অবস্থা করবো।


এ ক্যটাগরির আরো খবর..