মেহের আমজাদ,মেহেরপুরঃ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় মেহেরপুরের সাংবাদিক ও সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপি ব্যাসিক আউটসোর্সিং ট্রের্নিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণকার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকরেন। সুশীলন এর সহযোগিতায় এবং ডাক, টেলিযোগাযোগ ওতথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের
বাস্তবায়নে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জয়সরকার ও চয়ন রায়। দিন ব্যাপি প্রশিক্ষণে বিভিন্ন ইলেকট্রনিক্স ওপ্রিন্ট মিডিয়ার মেহেরপুরের সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রশিক্ষণ প্রাপ্তসাংবাদিকদের হাতে সনদ তুলে দেন। এসময় মেহেরপুর সদরউপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, এনডিসিমোহাম্মদ নূর-এ আলম, সুশীলন এর সহকারি পরিচালকসচ্চিদানন্দ বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।