× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা

সাংবাদিকদের আল্টিমেটাম

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: গণমাধ্যমকর্মীরা সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক নিহতের ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রবিবার বাদ জোহর ফারুকের নামাজে জানাজা শেষে বিকেলে পৌনে ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা ঘাতক ট্রাক চালককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলন্টিমেটাম দেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া বলেন, চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে অনেক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় মামলা হলেও কোনো বিচার হয় না। এসব ঘটনার জন্য নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে দায়ী করেন তিনি।

বিএফইউজের সাবেক এই মহাসচিব বলেন, ভুয়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। শুধু ঘাতকদের বিচার নয়, শাজাহান খানেরও বিচার করতে হবে।

ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে সাংবাদিক নেতা শাহজাহান মিয়া, শাহেদ চৌধুরী, সাজ্জাদ আলম খান তপু, মাহমুদুর রহমান খোকন, কেরাম উল্লাহ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..