× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন : হাইকোর্টের রুল

admin
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

বিশেষ  প্রতিনিধি:   মাদারীপুরের কালকিনিতে এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালত পুলিশ সুপার (এসপি) মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলেছেন।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারিসহ আদেশ দেন।স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), মাদারীপুরের এসপি, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুলে বিবাদী করা হয়েছে।এই রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।

একটি জাতীয় দৈনিকে আজ রোববার ‘সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, পরে মামলা দিয়ে গ্রেপ্তার’ প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত এই আদেশ দেন।

ওই প্রতিবেদনে বলা হয়, মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁকে নির্যাতন করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে চাইলেও তা নেয়নি পুলিশ। উল্টো শুক্রবার রাতে চাঁদাবাজির মামলাদিয়ে তাঁকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..