× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সহায়ক সরকারের দাবিটা বিএনপির নয়, জনগণের

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সহায়ক সরকারের দাবিটা বিএনপির নয়, জনগণের। কারণ জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বিঘ্নে আগামী নির্বাচনে ভোট দিতে চায়। এমন সহায়ক সরকার দরকার, যারা নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলের পক্ষ গ্রহণ বা স্বার্থ সংরক্ষণ করবে না।

আজ শনিবার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান যে সরকার তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, ফলে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব ও দায়বদ্ধতা কাজ করে না। অনির্বাচিত সরকার থাকায় দেশে দুর্নীতি, অনাচার, সন্ত্রাস দানা বেঁধেছে। মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। বিএনপি সহায়ক সরকারের যে রূপরেখা দেবে, তা তারা না মানলে জনগণ কী ভাষায় তার জবাব দেবে তা সময় নির্ধারণ করবে। তবে কেউ যদি বিএনপির চেয়েও ভালো কোনো প্রস্তাব দেয়, তা বিএনপি বিবেচনা করবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, তাই সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, আবদুস সামাদ খান মন্টু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..