× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘরে ঘরে বাড়ছে সর্দি জ্বর কাশির প্রকোপ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
সর্দি জ্বর কাশি

ঠাকুরগাঁওয়ে  ঘরে ঘরে বাড়ছে সর্দি জ্বার কাশির প্রকোপ। বর্ষাকালের তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে সব বয়সী মানুষ। ঘরে ঘরে বিশেষ করে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ দেখা দিয়েছে। অধিকাংশ মানুষই পাড়ার দোকান থেকে ওষুধ কিনে সেবন করছে। কেউ কেউ হাসপাতালে যাচ্ছে।
ঠাকুরগাঁও মোহাম্মাদপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন জানান, তিনি চার দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছেন। দশ নং জামালপুর গ্রামের এক গৃহিণী বলেন, তাঁর দুই বছরের সন্তানের এক সপ্তাহ ধরে জ্বর ও সর্দি। ওষুধেও কাজ হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, এক ধরনের ভাইরাসের সংক্রমণে লোকজন জ্বর ও সর্দিতে আক্রান্ত হচ্ছেন। বিরূপ আবহাওয়ার কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি মৌসুমি ফলমূল খাওয়ার পরামর্শ দেন।
এক প্রশ্নের জবাবে এই চিকিৎসক জানান, জ্বর ও সর্দি হলেই করোনা হবে, এমন ধারণা সঠিক নয়। তবে জ্বর ও সর্দি বেশি দিন স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। এ ছাড়া তিনি মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এদিকে ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়া,কলেজ পাড়া,হাজিপাড়া বেশির ভাগ বাড়িতেই কেউ না কেউ জ্বর, কাশিতে আক্রান্ত। তাঁদের অধিকাংশই পাড়ার দোকান থেকে ওষুধ কিনে সেবন করছে। কেউ কেউ আবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে রোগীর দীর্ঘ লাইন। আন্তবিভাগে শয্যা খালি না থাকায় মেঝেতেই শুয়ে আছে অনেক রোগী।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসারা সাংবাদিক কে জানান, গ্রাম ও ইউনিয়ন থেকে প্রতিদিন গড়ে ৩০০ রোগী আসছে। এসব রোগীর প্রায় অর্ধেকই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত। অনেক রোগীরই ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর উঠে যাচ্ছে। কিন্তু সাধারণ ওষুধে তিন-চার দিনে তাঁরা সুস্থ হয়ে উঠছেন।’
ঠাকুরগাঁও জেলায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগ শিশু আর বৃদ্ধদের বেশি হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..