× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ, মণ্ডপে মণ্ডপে নানান আয়োজন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

আজ মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা৷ বাগদেবীর আরাধনায় মত্ত গোটা হিন্দু গোষ্ঠী৷ ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িত শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোর ৷ সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি, শাঁকে ফুঁ ৷ কলম দেওয়া দোয়াতের ওপর নারেকলি কুল ৷ আজ আবার খুদেদের হাতে খড়িরও দিন ৷ চলছে পুষ্পাঞ্জলি, ফলপ্রসাদ ও ভোগ বিতড়ণ। ধূপের গন্ধে গোটা ঘরে পুজো পুজো ভাব ৷নির্বাচনে বিজিবি মোতায়েন

বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন তার ভক্তরা। রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতি বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে সকাল ৮টার দিকে শুরু হয়েছে সরস্বতী দেবীর পূজার্চনা এবং ৯টা থেকে শুরু হয় অঞ্জলি প্রদান। সন্ধ্যা ৬টার দিকে হবে আরতি অনুষ্ঠান।

এদিকে সরস্বতী পূজা তিথি বুধবার ৯টা ১৫ তে শুরু হওয়ায় দেশের অনেক স্থানে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বর জুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি মণ্ডপ নির্মাণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..