× Banner
সর্বশেষ
জেদ্দায় ড. খলিলুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধির বৈঠক ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে ‘ছিনিয়ে নিয়ে হত্যা-গ্রেফতার ৪ আড়পাড়া ইউনিয়ন বিএনপি অফিসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল সফর শেষে দেশে ফিরলেন নরেন্দ্র মোদী সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত আজ ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ ফাল্গুন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

‘সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না’- ফখরুল

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না

সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না।

তিনি বলেন, সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। এ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। কারণ, বর্তমান সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।

বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের রাহু থেকে জনগণকে মুক্ত করতে হবে। বিএনপি কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে।

এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার পর প্রধান বিচারপতি বিবৃতি না দেওয়ায় ক্ষোভ জানিয়ে বিএনপির এই নেতা।


এ ক্যটাগরির আরো খবর..