× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

সরকারি স্কুলের শিক্ষিকাদের জিন্‌স, টিশার্ট, লেগিংস নিষিদ্ধ করেছে আসাম সরকার

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০২৩
assam

জিন্‌স, টি-শার্ট এবং লেগিংস পরে আসা যাবে না স্কুলে। সরকারি স্কুলের শিক্ষিকাদের জন্য নতুন ‘ড্রেস কোড’ চালু করল আসাম সরকার। শনিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে আসামের শিক্ষা দফতর। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ক্যাজ়ুয়াল পোশাক, পার্টি পোশাক, জিন্‌স, টি-শার্ট, এবং লেগিংস পরে স্কুলে আসতে পারবেন না শিক্ষিকারা। পরিবর্তে রুচিসম্মত এবং মার্জিত পোশাক পরেই স্কুলে আসতে হবে তাদের। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যারা এই নির্দেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে যে, দেখা যাচ্ছে, অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষিকা নিজের পছন্দ মতো পোশাক পরে আসছেন। এটি প্রায় অভ্যাসে পরিণত হয়েছে।

শিক্ষা দফতরের নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, শুধু রুচিসম্মত এবং মার্জিত পোশাক পরলেই হবে না, তার সঙ্গে পোশাকের রঙের দিকটাও খেয়াল রাখতে হবে শিক্ষিকাদের। চকচকে রং না হওয়াই শ্রেয়। তার পরই আসামের শিক্ষা দফতর সতর্কবার্তা দিয়েছে, এই নির্দেশ অমান্য করলে  শিক্ষিকাদের কঠিন শাস্তি দেওয়া হবে।

আসামের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু সংবাদমাধ্যমকে বলেন, “আমরা স্কুলের নিয়মে অনেক কিছু বদল আনার চেষ্টা করছি। কী ভাবে স্কুল চালানো হবে, কোন পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে ইত্যাদি। তার সঙ্গে শিক্ষিকাদেরও পোশাকের বিষয়টিও রাখা হয়েছে।” মন্ত্রীর কথায়, “স্কুলে ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে আসে, শিক্ষিকাদেরও ড্রেস কোড থাকা উচিত। এবং সেই পোশাক পরেই স্কুলে আসা বাঞ্ছনীয়।” ভারতের বুদ্ধিজীবী মহলে প্রশ্ন উঠেছে, কেবল শিক্ষিকাদের জন্য ড্রেস কোড কেন? ড্রেস কোড করলে পুরুষ শিক্ষকদের জন্যও করা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..