× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পিআইডি

সরকারি ভবন মেরামত সেবায় ডিজিটাল উদ্ভাবন -ÔPWD-CMSÕ সফটওয়্যার উদ্বোধন

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
সরকারি ভবন মেরামত সেবায় ডিজিটাল উদ্ভাবন

গণপূর্ত অধিদপ্তরের ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ ডিজিটালভাবে গ্রহণ ও নিষ্পত্তির জন্য তৈরি PWD-CMS (Complaint Management System) সফটওয়্যারের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ (১ ডিসেম্বর ২০২৫)ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সফটওয়্যারটির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, PWD-CMS সফটওয়্যার চালুর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ কাজ আরো মানসম্মত হবে।

গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম সফটওয়্যারটিকে গণপূর্ত অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের সরকারি ভবন রক্ষণাবেক্ষণ সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

PWD-CMS সফটওয়্যারটির মাধ্যমে সরকারি ভবন ব্যবহারকারীরা সহজেই অনলাইনে অভিযোগ দাখিল, নথিভুক্তকরণ, সংযুক্তি আপলোড এবং মেরামত কাজের অগ্রগতি সরাসরি ট্র্যাক করতে পারবেন। ফলে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরো দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, রাজউক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মৎ ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..