× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

সরকারি জায়গায় দোকান বসিয়ে শহীদ হাফিজুর রহমান সড়কের ফলক উন্মোচন বন্ধ করে রেখেছে

admin
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলায় ডুমাইন ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামের মরহুম জুলমত আলীর ছেলে মোঃ হাফিজুর রহমান (১৯৪৭ সালে জন্ম গ্রহন করে) ২৫বছর বয়সে ই.পি আর এর চাকুরি করা কালিন অবস্থায় ডুমাইন হরিপদ সাহা বাড়ির সামনের খালের এপার ওপার  যুদ্ধ চলা অবস্থায় পাক হানাদার  বাহিনীকে পরাজিত করার জন্য ও দেশকে স্বাধীন করার লক্ষে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েন তিনি ১৯৭১ সালের ১০্ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে, যুদ্ধকরা কালীন অবস্থায় মারা যান এবং শহীদ উপাধিতে ভূষিত হন।

তিনি ই.পি. আরের চাকুরি করতেন বর্তমান বি.জি.বি নামে পরিচিত। তার এ নামকে মানুষের মাঝে স্মরণে গেথে রাখার জন্য আড়পাড়া টোল ভিট হইতে জামালপুর পর্যন্ত  একটি শহীদ হাফিজুর রহমান নামে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি রাস্তা মেরামত করে ফলক উন্মোচন করে রেখেছেন। সেটা আবার চা বিক্রেতা হানিফ এবং ফরহাদ শিকদার ছোট মুদি দোকান তৈরিকরে দুইজনে ফলক উন্মোচন বন্ধকরে রেখেছেন। কারো স্মরণে বা চোখের সামনে পড়েনা ফলকটি আড়ালে থেকে যায়। তাই শহীদ পরিবারের ছেলে মোঃ জাকির হোসেন এবং তার ভাই নায়ক সুবেদার বীর মুক্তি যোদ্ধা মোঃ মজিবুর রহমান (অবঃ ই.পি.আর) দুঃখ করেন আর বলেন যিনি দেশের জন্য জীবন দিল আর তার নামের ফলকটির সাথে এবংসামনে দোকান বসিয়ে বন্ধকরে রেখেছেন। তার ভাই আরো বলেন বর্তমান শহীদ হাফিজারের স্ত্রী ফাতেমা বেগম (বুলবুলি) ছেলে মোঃ জাকির হোসেনকে নিয়ে বালিয়াকান্দি বাপের বাড়িতে বসবাস করছেন।

তাই তিনি স্থানীয় জনগণ, ইউপি পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি দোকান গুলো সরিয়ে ফলক উন্মোচন উন্মুক্ত এবং বর্তমান আড়পাড়া টোলভিট রাস্তা হইতে কামারখালী বাজারে যাইতে বট গাছের নিচে তার নামে এবটি স্মৃতি ফলক তৈরি করে জন সাধারণের বসার স্থান করে দেওয়ার দাবি জানান যাতে শহীদ হাফিজারের নাম মানুষের হৃদয়ে  গাঁথা থাকে।


এ ক্যটাগরির আরো খবর..