× Banner
সর্বশেষ
মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি

সম্পত্তির বিরোধের জের ধরে আগৈলঝাড়ায় দুই সহদর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষন মামলা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জের ধরে চাচাত বোন ছোট দুই সহদর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ধর্ষণের ঘটনা রহস্য জনক  বলে জানিয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের অহেদ আলীর ৪ ছেলে নূর মোহাম্মদ, রহমান, হানিফ ও মমিন।

পিতার অহেদ আলীর মৃত্যুর পরে যৌথ সম্পত্তিতে হানিফ খানের ছেলে জাহিদ খান পাঁকা ভবন নির্মাণ কাজ শুরু করলে ওই সম্পত্তির ওয়ারিশ রহমান খানের ছেলে রফিক ও সোহাগ থানায় লিখিত অভিযোগ দিলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দুই  চাচাত ভাইেয়ে পরিবারে মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বিধবা চাচাত বোন শিউলি বেগম বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আপন চাচাতো ভাই রফিক খান ও সোহাগ খানের বিরুদ্ধে ২৮ জুন ধর্ষনের অভিযোগ মামলা দায়ের করেন। পুনরায় ১৩ জুলাই তিন সহদর রফিক, সোহাগ ও রাজ্জাকের বিরুদ্ধে আরও একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন শিউলি বেগম। এব্যাপারে একই বাড়ীর চাচা বৃদ্ধ ব্যবসয়ী নূর মোহাম্মদ খান ও পাশের বাড়ীর রেনুপদ বাড়ৈ বলেন ধর্ষণের ঘটনা মিথ্যা তবে জাহিদ ও রফিকের মধ্যে পাঁকা ভবন নির্মাণ করা নিয়ে বিরোধে রয়েছে। এব্যাপারে ইউপি সদস্য বিমল অধিকারী ভীম জানান জায়গা জমি নিয়ে দুই পরিবারে মধ্যে বিরোধ চলে আসছে। ধর্ষণের ঘটনা আমি কিছুই জানি না। এ ব্যাপারে দুই মামলা বাদী শিউলি বেগমের সাথে বার বার যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..