× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

সৌদিতে বসবাসকারী সব রোহিঙ্গাই বাংলাদেশি নাগরিক

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
সব রোহিঙ্গাই বাংলাদেশি

দি নিউজ ডেস্কঃ সৌদি আরবে বসবাসকারী সব রোহিংগাদের কাছেই রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। রোহিঙ্গা হলেও কাগজে কলমে তাঁরা বাংলাদেশি নাগরিক। সৌদির নাক্কাছা বাজারের একটা বিরাট অংশ এখন রোহিঙ্গাদের দখলে।

প্রথম দর্শনে মনে হবে চট্টগ্রামের কোনো কাঁচাবাজার মনে হলেও এ বাজারটির অবস্থান সৌদি আরবের মক্কায়। নাক্কাছা বাজারে যে অল্প ক’জন প্রকৃত বাংলাদেশি রয়েছেন, তাদের একজন কুমিল্লার আবদুল খালেক। তার বাড়ি কুমিল্লায়। তিনি জানালেন, এই বাজারের ৯০ ভাগ বিক্রেতা রোহিঙ্গা। আশপাশে যত বাসিন্দা আছেন, তারাও রোহিঙ্গা। কিন্তু কাগজে সবাই বাংলাদেশি।

এক দোকানিকে তার দেশের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে অকপটেই জানালেন, তিনি একজন ‘বরমাইয়া’। তার বাড়ি ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে। ২০১১ সালে রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন শুরুর পর পালিয়ে বাংলাদেশ আসেন। তারপর ২০১৪ সালে আসেন সৌদি আরবে।

রোহিঙ্গা হয়েও বাংলাদেশ থেকে এলেন কী করে! এ বিস্ময়ের জবাব ফয়েজ আলী নিজেই দিলেন। জানালেন, ৬৫ হাজার টাকা খরচ করে দালাল ধরে বাংলাদেশি পাসপোর্ট করেছেন। তারপর চার লাখ টাকা খরচ করে সৌদি চলে এসেছেন। তার যেসব আত্মীয় আগে থেকে সৌদি আরবে ছিলেন, তাদের সহায়তায় এসেছেন। শুধু একজন ফয়েজ নয়, নাক্কাছা বাজারে কয়েকশ’ দোকানি।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের সূত্রে জানা গেল, নব্বইয়ের দশকে তিন লাখ রোহিঙ্গা সৌদি আরব এসেছে শরণার্থী হিসেবে। তারা শরণার্থীর মর্যাদা ও সুযোগ-সুবিধা পাচ্ছে। এরপর দেশটিতে যত রোহিঙ্গা এসেছে, তারা বাংলাদেশি পাসপোর্টধারী। তাদের পরবর্তী প্রজন্মও পাসপোর্ট পাচ্ছে। অবৈধ  ৪২ হাজার ছাড়াও সৌদি সরকারের হিসাবের বাইরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টধারী বলে জানালেন বঙ্গবন্ধু পরিষদের মদিনা শাখার সভাপতি মুছা আ. জলিল ছৈয়াল। তিনি দাবি করেন, সংখ্যাটি পাঁচ লাখের কাছাকাছি হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..