× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

সবার আগে শেষ চারে কিউইরা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার পাকিস্তানকে ২২ রানে হারিয়ে সুপার টেনে টানা তিন ম্যাচেই দুর্দান্ত জয়ে সবার আগে শেষ চারে পৌঁছে গেল কিউইরা।

প্রথমে ব্যাট করে ১৮০ রান করে নিউজিল্যান্ড। ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে সমর্থ হয় ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান।

মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে গ্রুপ ‘টু’র এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানের জন্য এটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ইনজুরির কারণে এদিন একাদশে ছিলেন না মোহাম্মদ হাফিজ ও ওয়াহাব রিয়াজ।

প্রথম ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে পাওয়ার প্লে’র ছয় ওভারে ৫৫ রান তোলেন মার্টিন গাপটিল ও অধিনায়ক উইলিয়ামসন। অষ্টম ওভারের মাথায় উইলিয়ামসনকে (১৭) ফিরিয়ে কিউইদের প্রথম উইকেটের পতন ঘটান মোহাম্মদ ইরফান।

পরের ওভারেই কলিন মুনরোকে (৭) শারজিল খানের ক্যাচে পরিণত করেন শহীদ আফ্রিদি। তবে অপর প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন গাপটিল। ১৫তম ওভারের মাথায় মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৮০ রানের ‘বিস্ফোরক’ ইনিংস। তাতে ছিল ১০ চার ও ৩টি ছক্কার মার।

লুক রনকিকে (১১) সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৩২ রান যোগ করেন রস টেলর। ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন টেলর। তার আগে ১৪ বলে ২১ রান করে আউট হন কোরি অ্যান্ডারসন। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ব্ল্যাক ক্যাপসরা।

পাকিস্তানের হয়ে দু’টি করে উইকেট নেন সামি ও আফ্রিদি। ইরফান চার ওভারে ৪৬ রানে একটি উইকেট লাভ করেন। চার ওভারে ৪১ রানের খরুচে বোলিংয়ে উইকেটশূন্য থাকেন দলের অন্যতম সেরা বোলার মোহাম্মদ আমির।

১৮১ রানের লক্ষে খেলতে নামা পাকিস্তানকে দুর্দান্ত সূচনা এনে দেন শারজিল খান। ২৫ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন এ বাঁহাতি ওপেনার। প্রথম ৫ ওভারেই আসে বিনা উইকেটে ৬১ রান।

তবে ষষ্ঠ ওভারের মাথায় শারজিলের বিদায়ের পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। আরেক ওপেনার আহমেদ শেহজাদ ৩০ (৩২ বলে) রান করে আউট হন। হাফিজের জায়গায় সুযোগ পাওয়া খালিদ লতিফ মাত্র ৩ রান করেই সাজঘরে ফেরেন।

অধিনায়ক আফ্রিদি ৯ বলে ১৯ রান করে ১৬তম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন। জয়ের জন্য শেষ আশাটুকু ছিল উমর আকমল ও শোয়েব মালিকের ব্যাটে। কিন্তু, ১৮তম ওভারে সমর্থকদের হতাশা উপহার দেন আকমল (২৬ বলে ২৪)।

শেষ দিকে, শোয়েব মালিকের ১৫ ও সরফরাজ আহমেদের ১১ রানের ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৫৮।

কিউইদের হয়ে দু’টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও অ্যাডাম মিলনে। বাকি উইকেটটি লাভ করেন ইশ শোধি।


এ ক্যটাগরির আরো খবর..