× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় সবজি বোঝাই ট্রাক থেকে ১০টি পিস্তল উদ্ধার, আটক ৩

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ জুলাই, ২০২০

বগুড়া প্রতিনিধি: বগুডার কাহালুতে একটি সবজি বোঝাই ট্রাক থেকে ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বগুডার আর্মড পুলিশ ব্যাটালিযন (এপিবিএন) এর একটি দল।

২২ জুলাই বুধবার বিকেলে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু থানার হাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক(ফেনসিডিল) উদ্ধার করা হয়।

জানা গেছে, নওগাঁ জেলার বদলগাছী থেকে একটি সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সড়কের মাঝে আমর্ড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। এরপর ট্রাকে সবজির ওপরে বসে থাকা যাত্রী ছোটনকে নামিয়ে তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ট্রাক চালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়। আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তিনি দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম নামক স্থানে সবজির ট্রাকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওঠেন। এসময় এক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দেন এবং বলেন গাজীপুরে এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকে নিবেন।

এ প্রসঙ্গে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..