× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

সবক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে -পানিসম্পদ উপমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০২৩
akm enamul hoque

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, সরকারের সকল প্রকার সেবার মান বাড়িয়ে মানুষের দ্বারপ্রান্তে তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সততা, প্রজ্ঞা, মেধা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে বাংলাদেশকে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিক মহলও তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই আমাদের সবাইকে কাজ করতে হবে। তাই সবক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

আজ শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, পদ্মাসেতুর জাজিরা পয়েন্ট থেকে শরীয়তপুরের প্রেমতলা এবং মনোহর বাজার থেকে আলুরবাজার ফেরীঘাট পর্যন্ত ফোর লেনে কাজে অধিকতর গুরুত্ব দিতে হবে। কাজের গুণগত মান ঠিক রেখে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। কাজের ব্যাপারে কোনো রকম অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। তবে জনসাধারণকে সহযোগিতা করতে হবে। বুঝতে হবে জনসাধারণের জন্যই এসব উন্নয়ন কর্মকাণ্ড চলছে।

উপমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্ক ও বিধবাভাতাসহ সব সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। ‘গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নের এই গতি অব্যাহত থাকলে, এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই, যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে উপমন্ত্রী বলেন, আপনাদের সব সময় মাথায় এটাই রাখতে হবে, জনগণের সেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদাগুলো একে একে পূরণ করার জন্য কাজ করতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। মানুষ যেন তার অধিকার ও ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সাথে সুশাসন নিশ্চিত হয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

পরে উপমন্ত্রী মনোহর বাজার থেকে আলুর বাজার ফেরীঘাট পর্যন্ত ফোর লেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় সড়ক ও জনপদ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদোয়ানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেকেই উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..