× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

সবক্ষেত্রে ইন্টারনেট ব‌্যবহারের বিকল্প নেই-টেলিযোগাযোগ মন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
সবক্ষেত্রে ইন্টারনেট ব‌্যবহারের বিকল্প নেই

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল যুগে পড়ালেখা থেকে শুরু করে সবক্ষেত্রে ইন্টারনেট ব‌্যবহারের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় প্রত‌্যন্ত ও দূর্গম এলাকাসহ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে আমরা কাজ করছি। এরই মধ্যে দুর্গম পাহাড় ও হাওরে ইন্টারনেটভিত্তিক আউটসোর্সিং শিল্প গড়ে ওঠার পাশাপাশি ডিজিটাল শিল্প উদ‌্যোক্তা তৈরি হচ্ছে।

মন্ত্রী আজ সোমবার ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশি রাইড শেয়ারিং ‘দ‌্য বোরাক’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘দেশি উদ‌্যোক্তাদের তৈরি করা সফটওয়‌্যার এখন বিশ্বের ৮০টি দেশে রপ্তানিও হচ্ছে। মন্ত্রী দেশি সফটওয়‌্যার ব‌্যবহারের মাধ‌্যমে দেশি সফটওয়‌্যার শিল্পকে বিকশিত করতে উৎসাহিত করার জন‌্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।’

ডিজিটাল প্রযুক্তির সক্ষমতায় দেশের বর্তমান প্রজন্মকে অত‌্যন্ত পারদর্শী উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মেধা সৃজনশীলতা এবং কর্মক্ষমতা পৃথিবীতে অনন‌্য দৃষ্টান্ত।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আজ থেকে ৩৫ বছর আগেও এ দেশে কম্পিউটার ব‌্যবহারের একজন মানুষও পাওয়া যায়নি। হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে ৬৪ সালে এ অঞ্চলে প্রথম কম্পিউটার আসে এবং ১৯৮৭ সালের পর কম্পিউটারে বাংলা প্রচলন কম্পিউটার বিকাশের অভিযাত্রা শুরু হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮-৯৯ অর্থবছরে সাধারণের জন‌্য কম্পিউটার সহজলভ‌্য করতে ভ‌্যাট-ট‌্যাক্স প্রত‌্যাহার করেন।’

মন্ত্রী আরও বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ গত সাড়ে ১৩ বছরে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ‌্যতা অর্জন করেছে।’দেশি অ‌্যাপ দ‌্য বোরাককে নতুন প্রজন্মের তৈরি একটি সময়োপযোগী উদ‌্যোগ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে দ‌্য বোরাক সার্ভিসেস লিমিটেডের চেয়ার‌ম‌্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..