× Banner
সর্বশেষ
শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর সফল মিসাইল উৎক্ষেপণে দুশ্চিন্তায় মায়ানমার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ এবার আরও শক্তিশালী বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর এই সফল মিসাইল উৎক্ষেপণ করা রিতিমত চিন্তায় ফেলে দিয়েছে মায়ানমারকে। সম্প্রতি কয়েকদিনের  চলা এই বিশাল বার্ষিক সমুদ্র মহড়া আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।

সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। শেষ দিনের মহড়ায় ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড স্যাম ফায়ারিং, অ্যান্টি এয়ার রেপিড ওপেন ফায়ার, আরডিসি ফায়ার, ডিবিএসএস।

নৌকমান্ডো মহড়া ও নৌযুদ্ধেরও কার্যত তালিম নিয়ে ফেলে বাংলাদেশ নৌবাহিনী। মূলত বাংলাদেশের সমুদ্র সীমানায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ। নিরাপত্তা বজায় রাখা। চোরাচালান রোধ, জলদস্যুদের উৎপাত বন্ধ রাখা সহ একাধিক বিষয়কে সামনে রেখেই বিশাল এই সামদ্রিক মহড়া করল বাংলাদেশ নৌবাহিনী।

জানা যাচ্ছে, বিশাল এই মহড়ায় বাংলাদেশ নৌ বাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রল ক্রাফট, মিসাইল বোট, মেরিটাইম পেট্রল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার প্রত্যক্ষভাবে অংশ নেয়। এ ছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমানবাহিনী-সহ সংশ্লিষ্ট মেরিটাইমের মতো বাংলাদেশের এজেন্সিগুলিও বিশাল এই মহড়ায় অংশ নেয় বলে জানা গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..