× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান ২২

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ নিচে নেমেছে। বর্তমান বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ২২। গত বছর ওই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২৫। সূচকের শীর্ষ দশে গতবারের মতো এবারো আছে পাকিস্তান ও ভারত।

গতকাল বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০১৬ প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। চার বছর ধরে এ ধরনের সূচক প্রকাশ করে আসছে ওই প্রতিষ্ঠান। ২০১৫ সালে বিভিন্ন সন্ত্রাসী হামলা পর্যালোচনা করে ওই সূচক প্রকাশ করেছে তারা।

সূচকে দেখা যায় ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ২৫তম। তিন ধাপ নামার কারণ হিসেবে ওই প্রতিবেদনে বলা হয়, হামলা ও হত্যার দিকে দিয়ে ২০১৫ সালে কঠিন সময় পার করেছে বাংলাদেশ।

শীর্ষে ইরাক

ওই সূচকের শীর্ষে আছে ইরাক। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো যথাক্রমে আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, ভারত, মিসর ও লিবিয়া।

পাকিস্তানের অবস্থান গত বছরও চারেই ছিল। ভারতের অবস্থান এখন আট, গত বছর ছিল ছয়।

বাংলাদেশের আশপাশে ২১ নম্বরে আছে দক্ষিণ সুদান, এক ধাপ নিচে ২৩ নম্বরে আছে চীন। ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের কাছাকাছি থাইল্যান্ড আছে ১৫ নম্বরে।

সূচকের ওপর দিকে বিশ্বের পরাক্রমশালী দেশগুলো আছে। ফ্রান্সের অবস্থান ২৯তম, এরপরই আছে রাশিয়া। ৩৪ নম্বরে আছে যুক্তরাজ্য আর ৩৬ নম্বরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবস্থান ২৮তম আর ইসরায়েলের অবস্থান ৩৩তম।

বাংলাদেশের কঠিন বছর’

প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে কঠিন বছর পার করেছে বাংলাদেশ। ওই সময় মোট ৪৫৯টি হামলা হয়। এতে নিহত হয় ৭৫ জন। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এসব হামলা করে। এ সংগঠন চলতি বছর হলি আর্টিজান বেকারিতে হামলায় অভিযুক্ত। ওই হামলায় ২৯ জন নিহত হয়। ২০১৫ সালেই প্রথম ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা শাখা এবং স্থানীয় সংগঠন বিভিন্ন হামলার সঙ্গে জড়িত ছিল, যেখানে ১১ জন নিহত হয়।

মোট মৃত্যুর ৭২ শতাংশ সহিংসতায়!’ 

সন্ত্রাসবাদ পাঁচটি দেশে ভয়াবহ প্রভাব ফেলেছে। এগুলো হচ্ছে, ইরাক, আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান ও সিরিয়া। ২০১৫ সালে এসব দেশের মোট মৃত্যুর ৭২ শতাংশই মারা গেছে সহিংসতায়।

গত বছরের তুলনায় ৭৬টি দেশের পরিস্থিতি উন্নতি হয়েছে। ৫৩টি দেশে সন্ত্রাসবাদ পরিস্থিতি অবনতি হয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে আইএস সংশ্লিষ্ট গ্রুপ সারা বিশ্বে ২৮টি হামলা চালিয়েছে। ওই বছর ২৭৪টি সন্ত্রাসবাদী সংগঠন বিভিন্ন হামলা চালিয়েছে। এরমধ্যে ১০৩টি সংগঠন কাউকে হত্যা করেনি।


এ ক্যটাগরির আরো খবর..