× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

সন্ত্রাসবাদের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বৈশ্বিক সন্ত্রাসবাদ প্রতিবেদন, ২০১৫’-এ দক্ষিণ এশিয়া অংশে বাংলাদেশ সম্পর্কে উল্লেখ করেছেন, বৈশ্বিক সন্ত্রাসবাদের পটপরিবর্তনের মধ্যে সন্ত্রাসবাদের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে বাংলাদেশে বহুমাত্রিক সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছে। বিদেশি, সংখ্যালঘু, পুলিশ, ধর্মনিরপেক্ষ ব্লগার এবং প্রকাশকদের হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার নাম এসেছে।

অধিকাংশ ক্ষেত্রেই এ দুটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। যদিও বাংলাদেশের সরকার দেশে জঙ্গি সংগঠনগুলোর উপস্থিতির কথা অস্বীকার করেছে বারবার। প্রতিটি হত্যাকাণ্ডের পর সরকার রাজনৈতিক প্রতিপক্ষ এবং স্থানীয় সন্ত্রাসী সংগঠনের ওপর দায় চাপিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ নেই এমন কয়েকটি দেশ রয়েছে যারা সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশগুলো হলো- অ্যাঙ্গোলা, বাংলাদেশ, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, ইসরাইল, মালি, মেক্সিকো, মিয়ানমার, শ্রীলঙ্কা ও উগান্ডা।

‘বৈশ্বিক সন্ত্রাসবাদ প্রতিবেদন-২০১৫’ অনুযায়ী, বিশ্বের দেশে দেশে অধিকাংশ প্রাণহানির জন্য জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস), আল-কায়েদা, বোকো হারাম ও তালেবান দায়ী।


এ ক্যটাগরির আরো খবর..