× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন

পি আই ভি

সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬

অভিনয় ও সংগীত মানুষের জীবনের কথা বলে। তাই আমাদের ‘পদ্মা নদীর মাঝি’ বা ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো বাস্তবধর্মী ও জীবনসংগ্রামের গল্প ফুটিয়ে তুলতে হবে। পপ সংগীত কিংবা আধুনিক যে ধারাই হোক না কেন, তা যেন আমাদের লোকসংগীত ও নিজস্ব ঐতিহ্যের মূলধারাকে ধারণ করে। আমরা সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই। বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সেবী রিজভী হাসান রিজভী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

জাতীয় পুঁজি ও দেশীয় শিল্পের সুরক্ষার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, শিল্প ও বাণিজ্যই একটি দেশের জাতীয় পুঁজি গড়ে তোলে। দেশীয় শিল্প শক্তিশালী হলে বিদেশি পণ্যের আগ্রাসন থেকে জাতি মুক্তি পায়। বিগত দিনে সুপরিকল্পিত দুর্নীতির মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী পাট শিল্প, বস্ত্র শিল্প ও চামড়া শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যার ফলে দেশ উৎপাদনবিমুখ হয়ে চোরাচালান ও আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এর ফলে সমাজে এক শ্রেণির দুর্বৃত্ত ব্যবসায়ী ও নৈতিকতাহীন গোষ্ঠীর জন্ম হয়, যারা মাদক বিস্তারসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষা এবং একটি টেকসই ও দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে অনন্য অবদানের জন্য হুসনে আরা রফিক ও মোঃ আহমেদ জুয়েল, আবাসন শিল্পে সারোয়ার খোকন, মানসম্মত চিকিৎসা সেবায় ডা. রামিসা ফারিহা, অভিনয় শিল্পে প্রিয়মণি, সংগীতে হুমা ব্যাপারী এবং মডেলিংয়ে আরজিন নিশিকে ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..