× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

সংঘাতপূর্ণ হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী পরিবশে ততই সংঘাতপূর্ণ হয়ে উঠছে। সরকারদলীয় প্রার্থীদের পেশীশক্তি, হামলা, আক্রমণে বিরোধী দলগুলোর প্রার্থীরা অনেক ক্ষেত্রেই নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারছেন না। এই বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গতকাল এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন খেলাফত মজলিসের এই দুই শীর্ষ নেতা ।

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বিঘ্নে ভোটদানসহ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জনগণের মধ্যে ভীতি ও শঙ্কা রয়েছে। সেজন্যে খেলাফত মজলিসসহ প্রায় সব দলের পক্ষ থেকে পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন সেদিকে কর্ণপাত না করে অতীতের মতো আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচনের জন্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। সঙ্গে সঙ্গে পৌর নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, জালভোট, কেন্দ্র দখল, ভোট কারচুপি ও জালিয়াতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..